খুলনা বিভাগে ৩৬ আসনে চূড়ান্ত প্রার্থী ২০১:৩৫ জনের প্রত্যাহার

জাহাঙ্গীর আলম, খুলনা ব্যুরো

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে মোট ৩৫ জন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। প্রত্যাহারের পরে বিভাগের ১০

2026-01-21T16:42:42+00:00
2026-01-21T16:42:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনা বিভাগে ৩৬ আসনে চূড়ান্ত প্রার্থী ২০১:৩৫ জনের প্রত্যাহার
জাহাঙ্গীর আলম, খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ২৪১)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে মোট ৩৫ জন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। প্রত্যাহারের পরে বিভাগের ১০ জেলায় ৩৬ টি আসনে মোট ২০১ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে। 

গতকাল মঙ্গলবার খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ সকালে প্রতীক বরাদ্ধ কর হয়েছে, ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি।

খুলনা জেলায় প্রত্যাহারকারী ৫ প্রার্থী হলেন, খুলনা-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ ফিরোজুল ইসলাম, খুলনা-২ আসনে খেলাফত মজলিসের মোঃ শহিদুল ইসলাম, খুলনা-৩ আসনে খেলাফত মজলিসের এফএম হারুন অর রশীদ, খুলনা-৪ আসনে জামায়াতের মোঃ কবিরুল ইসলাম ও খুলনা-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ আব্দুল কাইউম জমাদ্দার।

সাতক্ষীরা জেলার প্রত্যাহারকারী ৩ হলেন, সাতক্ষীরা-২ আসনে এবি পার্টির জিএম সালাউদ্দীন, এলডিপির শফিকুল ইসলাম শাহেদ ও সাতক্ষীরা-৪ আসনে গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজা। বাগেরহাট জেলার ৬ জন প্রত্যাহার করেছেন। তারা হলেন, বাগেরহাট-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মোঃ মামুনুল হক, বাগেরহাট-২ স্বতন্ত্র এম এ সালাম, খেলাফত মজলিসের নাছের ইকবাল ও বাংলাদেশ খেলাফত মজলিসের রমিজ উদ্দীন, বাগেরহাট-৩ এ বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ জুলফিকার হোসেন ও এনসিপির মোঃ রহমাতুল্লাহ। যশোর জেলায় ৩ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন যশোর-১ এ স্বতন্ত্র মোঃ আবুল হাসান জহির, যশোর-৩ এ এনসিপির খালেদ সাইফুল্লাহ ও যশোর-৪ এ স্বতন্ত্র ফারহান সাজিদ। নড়াইল জেলায় ৩ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন নড়াইল-১ এ বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ আব্দুর রহমান, স্বতন্ত্র গাজী মাহাবুবুর রহমান ও নড়াইল-২ এ খেলাফত মজলিসের আব্দুল হান্নান সরদার। মাগুরা জেলায় ২ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন মাগুরা-১ এ খেলাফত মজলিসের মোহাম্মদ ফয়জুল ইসলাম ও গণফোরামের মোঃ মিজানুর রহমান।

ঝিনাইদহ জেলায় ২ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন ঝিনাইদহ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ আসাদুজ্জামান ও ঝিনাইদহ-৩ এ এবি পার্টির মুজাহিদুল ইসলম। চুয়াডাঙ্গা জেলায় প্রত্যাহার করেছেন ৫ জন। তারা হচ্ছেন চুয়াডাঙ্গা-১ এ এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন, এনসিপির মোল্লা মোঃ ফারুক এহসান, ইসলামী আন্দোলনের মোঃ হাসানুজ্জামান, চুয়াডাঙ্গা-২ এ এবি পার্টির মোঃ আলমগীর হোসেন ও বাংলাদেশ কংগ্রেসের মোঃ নুর হাকিম। কুষ্টিয়া জেলায় প্রত্যাহার করেছেন ৫ জন। তারা হচ্ছেন কুষ্টিয়া-২ এ বাংলাদেশ ফেলাফত মজলিসের মোঃ আরিফুজ্জামান, খেলাফত মজলিসের মোঃ আব্দুল হামিদ, কুষ্টিয়া-৩ এ খেলাফত মজলিসের মোঃ সিরাজুল হক, কুষ্টিয়া-৪ এ এবি পার্টির মোঃ আবু বক্কর সিদ্দিক ও স্বতন্ত্র মোঃ সেখ সাদী। এছাড়া মেহেরপুর-১ আসনে এনসিপির মোঃ সোহেল রানা।

এদিকে প্রত্যাহারের পর খুলনা বিভাগে ৩৬ টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী রয়েছেন ২০১ জন। এরমধ্যে খুলনা-১ এ ১২ জন, খুলনা-২ এ তিন জন, খুলনা-৩ এ ১০ জন, খুলনা-৪ এ চারজন, খুলনা-৫ এ চারজন এবং খুলনা-৬ এ ৫ জন। সাতক্ষীরা-১ এ ৫ জন, সাতক্ষীরা-২ এ ৫ জন, সাতক্ষীরা-৩ এ ৬ জন, সাতক্ষীরা-৪ এ চারজন, বাগেরহাট-১ এ ৮ জন, বাগেরহাট-২ এ ৪ জন, বাগেরহাট-৩ এ ৫ জন, বাগেরহাট-৪ এ ৬ জন, নড়াইল-১ এ ৭ জন, নড়াইল-২ এ ৮ জন, মেহেরপুর-১ এ ৪ জন, মেহেরপুর-২ এ ৩ জন, কুষ্টিয়া-১ এ ৮ জন, কুষ্টিয়া-২ এ ৫ জন, কুষ্টিয়া-৩ এ ৬ জন, কুষ্টিয়া-৪ এ ৬ জন, চুয়াডাঙ্গা-১ এ ৩ জন, চুয়াডাঙ্গা-২ এ ৩ জন, ঝিনাইদহ-১ এ ৫ জন, ঝিনাইদহ-২ এ ৬ জন, ঝিনাইদহ-৩ এ ৪ জন, ঝিনাইদহ-৪ এ ৬ জন, যশোর-১ এ ৪ জন, যশোর-২ এ ৮ জন, যশোর-৩ এ ৬ জন, যশোর-৪ এ ৭ জন, যশোর-৫ এ পাঁচ জন, যশোর-৬ এ ৫ জন, মাগুরা-১ এ ৭ জন ও মাগুরা-২ এ ৪ জন। আজ সকালে দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্রদের মাঝে তাদের স্ব স্ব পছন্দের প্রতীক বরাদ্দ করা হয়েছে। মোট ২০১ জন চুড়ান্ত প্রার্থী হিসেবে ৩৬ আসন চষে বেড়াবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy