কুড়িগ্রামের চারটি আসনে ২৬জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামে ৪টি সংসদীয় আসনে ২৬জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রির্টানিং

2026-01-21T20:02:03+00:00
2026-01-21T20:02:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামের চারটি আসনে ২৬জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ২৭৭)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামে ৪টি সংসদীয় আসনে ২৬জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। 

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় দিকে রির্টানিং কর্মকর্তার মিলনায়তনে অনুষ্ঠিত সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এসময় কুড়িগ্রাম-১ আসনে সাইফুর রহমান রানা (ধানের শীষ), হারিসুল বারী রনি (হাতপাখা), আনোয়ারুল ইসলাম (দাড়িপাল্লা), মোস্তাফিজুর রহমান (লাঙ্গল), বিন ইয়ামিন মোল্লা (ট্রাক)।

কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ (ধানের শীষ), আতিকুর রহমান মুজাহিদ (শাপলা কলি), মেজর (অবঃ) আব্দুস সালাম (কেটলি), মাওলানা নূর বখত মিঞা (হাতপাখা), পনির উদ্দিন আহমেদ (লাঙ্গল)। 

কুড়িগ্রাম-৩ আসনে তাসভীর উল ইসলাম (ধানের শীষ) মাহবুবুল আলম সালেহী (দাড়িপাল্লা), ডা. আক্কাস আলী সরকার (হাতপাখা), আব্দুস সোবহান সরকার (লাঙ্গল) ও নুরে এরশাদ সিদ্দিক (ট্রাক)।

কুড়িগ্রাম-৪ আসনে আজিজুর রহমান (ধানের শীষ), মোস্তাফিজুর রহমান (দাড়িপাল্লা), হাফিজুর রহমান (হাতপাখা), এ কে এম ফজলুল হক (লাঙ্গল) রুখুনুজামান শাহিন স্বতন্ত্র (বালতি) সহ মোট ২৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে কুড়িগ্রামের চারটি আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সহ তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy