তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে ধানের শীষে ভোট দিন: আবুল কালাম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সারাবাংলা

কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মো. আবুল কালাম বলেছেন, ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা

2026-01-22T12:14:16+00:00
2026-01-22T12:14:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে ধানের শীষে ভোট দিন: আবুল কালাম
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:১৪ পিএম   (ভিজিট : ১২০)
X

কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মো. আবুল কালাম বলেছেন, ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতীক। এই প্রতীক দেশের আপামর জনতার। তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে ধানের শীষে ভোট দিন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি। 

আবুল কালাম বলেন, ধানের শীষের ভোট দিলে এই এলাকার শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদানসহ যাবতীয় সকল উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, সবাইকে সচেতন থাকতে হবে। শত্রু এখনও আমাদের পেছনে লেগে আছে। শত্রু যেন আমাদেরকে কোনোভাবেই আঘাত করতে না পারে। ধানের শীষ একটি পবিত্র আমানত। এই আমানত আমি আপনাদের হাতে তুলে দিলাম। এটির পবিত্রতা রক্ষা করার দায়িত্ব সবার।

এর আগে বৃহস্পতিবার সকালে প্রচারণার দিন পাশাপুর গ্রামের নিজেদের পারিবারিক কবরস্থানে শায়িত তার বাবা মরহুম হাজী ওয়ালি উল্ল্যাহর কবর জিয়ারাত করেন বিএনপির এই প্রার্থী। দোয়া ও মোনাজাতের মাধ্যমে কবর জিয়ারতের পর নির্বাচনের প্রচারণার আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন আবুল কালাম। 

এসময় লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুরুল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy