মেহেরপুর-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

গাংনী( মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মেহেরপুর-২ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী নাজমুল হুদা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু

2026-01-22T16:12:30+00:00
2026-01-22T16:12:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মেহেরপুর-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু
গাংনী( মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:১২ পিএম   (ভিজিট : ৯৬)
X

১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মেহেরপুর-২ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী নাজমুল হুদা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার  বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উত্তরপাড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে তার প্রচারণা কার্যক্রম শুরু হয়।

কার্যালয় উদ্বোধনের পর জামায়াত প্রার্থী নাজমুল হুদা ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত প্রার্থী নাজমুল হুদা বলেন, আসন্ন নির্বাচনে ভোটের মাঠে সব প্রার্থীর জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy