রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।আজ বৃহস্পতিবার

2026-01-22T17:39:19+00:00
2026-01-22T17:39:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ৩৯৭)
X

নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচনী প্রচার-প্রচারণার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে মিরপুর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিরপুরে মোট দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবেন।

এর আগে, গত মঙ্গলবার রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় নির্বাচনী আইন ভঙ্গ করে ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy