নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে: এ্যানি চৌধুরী

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন,এ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। সবাই পাহারা দিয়ে উঠিয়ে আনতে হবে নির্বাচনের

2026-01-22T20:44:05+00:00
2026-01-22T20:44:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে: এ্যানি চৌধুরী
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ১০৯)
X

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন,এ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। সবাই পাহারা দিয়ে উঠিয়ে আনতে হবে নির্বাচনের ফলাফল। বিএনপি গণ মানুষের দল। ধানের শীষ গণ মানুষের প্রতীক। বিএনপিকে সার্বক্ষনিক মাঠে ময়দানে থেকে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এ্যানি তার লক্ষ্মীপুর-৩ সদর আসনে আসন্ন সংসদ নির্বাচনের প্রথম প্রচার প্রচারণায় দিন লামচরী এলাকায় গণমাধ্যমকর্মীদের দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্যে করেন।

এসময় এ্যানি বলেন, এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার যার জায়গা থাকে দায়িত্ব পালন করতে হবে। সবাই সজাগ থাকতে হবে। গুরুত্বপূর্ণ এজন্য আমরা দীর্ঘদিন নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। এ সমাজ অন্ধকারে ছিল। এ সমাজকে আলোর দিকে নিয়ে যেতে হলে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

এ্যানি এদিন সকাল থেকে এ্যানি তার নিজ গ্রাম লক্ষ্মীপুর পৌরসভার (৮নং ওয়ার্ড) লামচরী এলাকার বিশিষ্টজন ও প্রবীণ নিহত রাজনৈতিক ব্যক্তিদের কবর জিয়ারত করেন।

বিভিন্ন বাড়িতে গেলে বিএনপির এ শীর্ষ নেতাকে অনেক পরিবার আগাম ফুলেল শুভেচছা জানিয়ে বরন করে নিতে দেখা গেছে। ভোটাররা এ্যানিকে বলেন। আপনি আমাদের কাছে আসা লাগবে না। আমরা বিগত-সময় দুইবার ভোট দিয়ে নির্বাচিত করছি। ইনশাআল্লাহ এবারও আপনি বিজয়ী হবেন। 

এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন, সাবেক লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান হাসানুজ্জামান মিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকন, এ্যানির বড় ভাই হ্যাপি চৌধুরী, ছোট ভাই আরিফ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy