ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সৈরাচার সরকারের পতনের পর আমরা বড় আসা করেছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স নিয়ে ইসলাম প্রিয়, শান্তি প্রিয় মানুষের কাছে পাঠাবো। যাতে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে তাদের সমর্থন দিতে সক্ষম হয়। কিন্তু একটি স্বার্থান্বেসী মহল বা দল ইসলামের পক্ষে বাক্সটাকে ব্ল্যাকমেইল করে, ছিনিয়ে নিয়ে শুধু ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখল। ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করবে না বলে ঘোষণা দিল। ১১ দলীয় সমঝোতা যেই নীতি ও আদর্শের ভিত্তিতে হয়েছিল সেটা ব্যর্থ হলো। তারা গোপনে ভারতের সাথে যোগাযোগ শুরু করে। আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে অম্লান করে দিয়েছে। তারা যখন প্রতারনা করলো তখন ইসলামের পক্ষে শরিয়াহ মোতাবেক দেশ পরিচালনার লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাদা ভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে ফতুল্লার ফাজিলপুর খেলার মাঠে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মুফতি ইসমাইল সিরাজীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা নিজেদের সাথীদের সাথে প্রতারণা করতে পারে তারা দেশবাসীর সাথেও প্রতারণা করবে এটাই বাস্তব। কোন প্রতারকদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে কাজ করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি মনে প্রানে বিশ্বাস করি ফতুল্লার জনগন ইসলামের পক্ষে থেকে হাত পাখাকে ভোট নির্বাচিত করবেন। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না, এমপি, মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না। আমরা দেশ ও জাতির কল্যাণের জন্য রাজনীতি করি। তাই নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মুফতি ইসমাইল সিরাজীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান করেন তিনি।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মসিহ বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ গড়তে আমরা কঠোর থাকবো। এই চাঁদাবাজদের কারণে অনেক ইন্ড্রাস্ট্রিজ মালিক বিরক্ত। তাদের ব্যবসায় ঠিকমত পরিচালনা করতে পারছে না, এমনকি নতুন ইন্ড্রাস্ট্রিজ সেটাপ করতে শংকিত। সুতরাং আমরা শিল্পপতি সহ সকল ব্যবসায়ীদের নির্ভিঘ্নে ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরি করবো, ইনশাআল্লাহ।
নির্বাচনী জনসভায় নারায়গঞ্জ-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মুফতি ইসমাইল হোসেন সিরাজী। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ফতুল্লা থানার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।