বেনাপোলে জামায়াতের নির্বাচনী প্রচারণা মিছিল

বেনাপোল প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার আসর

2026-01-23T20:27:58+00:00
2026-01-23T20:27:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোলে জামায়াতের নির্বাচনী প্রচারণা মিছিল
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ১৫৭)
X

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার আসর নামাজ শেষে বিকেলে এই মিছিলটি বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়। মিছিলটি বেনাপোল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক মোড় ঘুরে পুনরায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়।

এই প্রচারণা মিছিলে বেনাপোল পোর্ট থানার অন্তর্গত তিনটি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আগত মূল দলসহ জামায়াতে ইসলামের বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিল চলাকালে দলীয় শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বেনাপোলের প্রধান সড়ক।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাড়িপাল্লা প্রতীকের যশোর-১ (শার্শা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান। এছাড়াও মিছিলে অংশগ্রহণ করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

মিছিল শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আজিজুর রহমান বলেন, জনগণের ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, শার্শার সার্বিক উন্নয়ন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে জনগণের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কাছে জামায়াতে ইসলামীর আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি সঠিকভাবে পৌঁছে দিতে নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে রাজনীতি করে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। তারা আশা প্রকাশ করেন, জনগণ দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়বিচার, সুশাসন ও উন্নয়নের পক্ষে তাদের সমর্থন জানাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy