বাথরুমে যাওয়ার কথা বলে আসামি উধাও

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের পাহারা ফাঁকি দিয়ে ইসমে আজম খান ওরফে সোহাগ (৩৬) নামের এক

2026-01-24T12:10:05+00:00
2026-01-24T12:10:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাথরুমে যাওয়ার কথা বলে আসামি উধাও
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:১০ পিএম   (ভিজিট : ৪৩)
X

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের পাহারা ফাঁকি দিয়ে ইসমে আজম খান ওরফে সোহাগ (৩৬) নামের এক আসামি পালিয়ে গেছে বলে জানা গেছে।

শুক্রবার রাতে বাথরুমে যাওয়ার কথা বলে তিন পুলিশ সদস্যের নজরদারি এড়িয়ে পালিয়ে যান তিনি। পলাতক সোহাগ চাঁদপুর শহরের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকা থেকে স্থানীয় জনতা চোর সন্দেহে সোহাগকে আটক করে গণপিটুনি দেয়। ৯৯৯-এ সংবাদ পেয়ে এসআই স্বপন নন্দীর নেতৃত্বে পুলিশ তাকে উদ্ধার করে আটক করে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। পরে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ বলেন, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, পালিয়ে যাওয়া আসামির নামে চাঁদপুর সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তাকে পুনরায় গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy