জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যায় আরেক আসামি গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার আরেক আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে

2026-01-24T12:20:58+00:00
2026-01-24T12:20:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যায় আরেক আসামি গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:২০ পিএম   (ভিজিট : ৪৭)
X

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার আরেক আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযান চালিয়ে কালা বাচ্চু ওরফে কালু নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি র‍্যাব সদস্য হত্যা মামলার ১৯ নম্বর আসাম।

বিষয়টি নিশ্চিত করেছেন- সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম ।

‎ওসি মাহিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল সলিমপুরের ১নং সমাজে কালুর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় কালু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়।

‎তিনি আরও জানান, জঙ্গল সলিমপুরে অভিযানকালে সন্ত্রাসী হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় র‍্যাবের এক উপসহকারী পরিচালক বাদী হয়ে হত্যা মামলা করেন। এ মামলায় মো. ইয়াসিন ও নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনকে আসামি করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy