পোরশায় ভ্রাম্যমাণ আদালতে ছয় মাদকসেবীর কারাদণ্ড

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে।জানা

2026-01-24T13:54:22+00:00
2026-01-24T13:54:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় ভ্রাম্যমাণ আদালতে ছয় মাদকসেবীর কারাদণ্ড
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১:৫৪ পিএম   (ভিজিট : ৭৭)
X

নওগাঁর পোরশা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে পোরশা থানার পুলিশ শিশা বাজার এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে। পরে রাত সাড়ে ১১টার দিকে থানা পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌস ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা অনুযায়ী আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— শিশা মেদা গ্রামের সেকেন্দার আলীর ছেলে ফিরোজ (৪০), কোলাপাড়া গ্রামের তাইফ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪২), খরপা দক্ষিণপাড়া গ্রামের রাজিম উদ্দিনের ছেলে রশিদুল (৪৫), সাপাহার উপজেলার তিলনাচক গ্রামের আশরাফ আলীর ছেলে শাখিল (২৭), গোটপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে দুলাল (৩০) এবং পত্নীতলা উপজেলার লতিফ হোসেনের ছেলে সাদ্দাম (৩৯)।

পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত ছয়জনকে শনিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy