কাজলা ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা কাজলা ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার দুপুরে জামিয়া সিদ্দিকিয়া ক্বওমী হাফেজিয়া মাদ্রাসায় সাবেক

2026-01-24T18:51:13+00:00
2026-01-24T18:51:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাজলা ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ৭৭)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা কাজলা ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার দুপুরে জামিয়া সিদ্দিকিয়া ক্বওমী হাফেজিয়া মাদ্রাসায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি কাজলা ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনু।

কাজলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাফরুল সাদিক। 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, উপজেলা ওলামায়ে দলের সভাপতি মোজাহিদুল ইসলাম শাহ আলম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর সাইবার দলের সভাপতি সামিউল ইসলাম ছনি, সদর ইউনিয়ন সাইবার দলের সভাপতি আসাদুজ্জামান রঞ্জু, ফুলবাড়ী ইউনিয়ন সাইবার দলের সভাপতি জুয়েল রহমান, সদর ইউনিয়ন সাইবার দলের সাধারণ সম্পাদক রাশেদ মন্ডল সহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy