ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে যশোর-৩ আসনে প্রচারণা শুরু বিএনপি প্রার্থীর

যশোর প্রতিনিধি

সারাবাংলা

ভোটারদের ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যশোর-৩ (সদর) সংসদীয় আসনে

2026-01-25T13:23:15+00:00
2026-01-25T13:26:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে যশোর-৩ আসনে প্রচারণা শুরু বিএনপি প্রার্থীর
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:২৩ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ১:২৬ পিএম  (ভিজিট : ৯৩)
X

ভোটারদের ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যশোর-৩ (সদর) সংসদীয় আসনে বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। 

আজ রবিবার সকালে তিনি নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা সাহাপাড়া এলাকা থেকে দিনের প্রচারণা কার্যক্রম শুরু করেন। সাহাপাড়ায় প্রবেশের সময় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধরা ফুল ছিটিয়ে এবং উলুধ্বনির মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় সাহাপাড়ার বাসিন্দারা অনিন্দ্য ইসলাম অমিতের কাছে তার পিতা প্রয়াত তরিকুল ইসলামের নির্মিত এলাকার একমাত্র রাস্তাটি সংস্কারের দাবি জানান। তারা বলেন, রাস্তাটি নির্মাণের পর দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় বর্তমানে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বাসিন্দারা আরও জানান, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অনিন্দ্য ইসলাম অমিত ও তার দলের ভূমিকা প্রশংসনীয় ছিল। নির্বাচিত হলে সাহাপাড়াবাসীর প্রত্যাশা পূরণের আশ্বাস দেন বিএনপি প্রার্থী।

এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমি ও আমার দল সব সময় আপনাদের পাশে আছি। আমার প্রয়াত পিতার সঙ্গে আপনাদের নিবিড় সম্পর্ক ছিল। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বন্ধুর মতো আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।


দিনব্যাপী তিনি নরেন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy