প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:২৭ পিএম আপডেট: ২৫.০১.২০২৬ ৩:২৩ পিএম (ভিজিট : ১১৭)

X
কুমিল্লার বরুড়ায় বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা দঃ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন এর পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি বিকাল ৫টায় বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের পদুয়া হাজী মোঃ নুরুল ইসলাম এর বাড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ফারিয়া ইয়াসমিন বন্যা, বরুড়া উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সুমন, বরুড়া ভবানীপুর ইউনিয়নে বিএনপির ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুনুরু রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, ভবানীপুর ইউনিয়ন যুব দলের সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জহির আহমেদ, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রমিজ উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ বাচ্চু মিয়া, ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন সাগর, সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা দঃ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন এর পক্ষে দোয়া ও ভোট প্রার্থনা করা হয়।
শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।