প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম (ভিজিট : ৩৫৭)

X
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ চলছে। সকাল থেকে রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনতা উৎসব মুখর পরিবেশে ধানের শীষের জন্য চালাচ্ছেন প্রচার প্রচারণা।
রবিবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি, পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র, কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মো. জালাল উদ্দীন পাকুন্দিয়া উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও পথসভা করেন। এর আগের দিন তিনি কটিয়াদি উপজেলায় গণসংযোগ পথসভা ও নির্বাচনী সমাবেশের মাধ্যমে ব্যস্ত সময় পার করেন
এডভোকেট জালাল উদ্দীন বলেন, কিশোরগঞ্জ-২ আসনের প্রতিটি গ্রাম হাট বাজার যেখানে যাচ্ছি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। এক কথায় বলতে গেলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে দেখিয়ে দিবে তাদের আশার প্রতিফলন।
তিনি বলেন, বিশেষ করে নারী ও নতুন ভোটাররা ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছেন।