রংপুরের চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রংপুর

সারাবাংলা

রংপুরের তারাগঞ্জে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার প্রধান আসামিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রংপুর র‌্যাব-১৩

2026-01-25T16:09:37+00:00
2026-01-25T16:09:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রংপুরের চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, রংপুর
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ১৫৮)
X

রংপুরের তারাগঞ্জে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার প্রধান আসামিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রংপুর র‌্যাব-১৩ ও ঢাকা র‌্যাব-১০–এর সদস্যদের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জানুয়ারি) রাতে ঢাকার শাহবাগের শহীদ হাদী চত্বর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান (৩০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার ফরিদাবাদ এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে একটি মব তৈরি করে রুপলাল রবিদাস (৪০) ও তার ভাতিজা প্রদীপ লাল (৪৫)–কে গণপিটুনি দেওয়া হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যান।

এ ঘটনায় নিহত রুপলাল রবিদাসের স্ত্রী বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি জোড়া খুনের মামলা দায়ের করেন।

রংপুর র‌্যাব-১৩–এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy