কাতারে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে কর্মস্থলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লিটন দাস (২৩) নামে এক বাংলাদেশি শ্রমিকের

2026-01-26T10:04:07+00:00
2026-01-26T10:06:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাতারে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:০৪ এএম  আপডেট: ২৬.০১.২০২৬ ১০:০৬ এএম  (ভিজিট : ১২১)
X

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে কর্মস্থলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লিটন দাস (২৩) নামে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশের সন্ধ্যা ৭টার সময়ে বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় অসাবধানতাবশত একটি ভবনের চারতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত লিটন দাস কুলাউড়া উপজেলার ছকাপন এলাকার নান্টু দাসের ছেলে।

জানা যায়, লিটন দাস কাতারে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতো। নির্মাণ কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে চারতলা ভবন থেকে নিচে পড়ে যান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান। লিটনের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বিষয়টি নিশ্চিত করে লিটন দাসের বন্ধু জামিল আহমেদ বলেন, আমরা শুনেছি কাজের সময় অসাবধানতাবশত ভবন থেকে পড়ে লিটনের মৃত্যু হয়েছে। 





  বিষয়:   বাংলাদেশির মৃত্যু  কাতার  বহুতল ভবন 



Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy