ইউএইতে গণমাধ্যমকর্মী ও কমিউনিটি নেতাদের মতবিনিময় সভা

ইউএই প্রতিনিধি

প্রবাস

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা, আইনশৃঙ্খলা মেনে চলা এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সচেতনতা ও

2026-08-04T16:59:47+00:00
2026-08-04T16:59:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউএইতে গণমাধ্যমকর্মী ও কমিউনিটি নেতাদের মতবিনিময় সভা
ইউএই প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:৫৯ পিএম   (ভিজিট : ৬৯)
মতবিনিময় সভা
X

মতবিনিময় সভা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা, আইনশৃঙ্খলা মেনে চলা এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সচেতনতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যমকর্মী ও বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে গতকাল সোমবার সারজাহ হুদায়বিয়া  রেস্টুরেন্ট হল রুম  এক প্রাণবন্ত, গঠনমূলক ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইন ও বিধিবিধানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থেকে সকল ধরনের অনিয়ম পরিহার করা প্রতিটি প্রবাসী বাংলাদেশির দায়িত্ব। পাশাপাশি প্রবাসীদের ঐক্য, দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের সুনাম ও মর্যাদা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে দায়িত্বশীল আচরণ, সামাজিক সম্প্রীতি এবং ইতিবাচক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে গণমাধ্যম ও কমিউনিটি নেতাদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

সভার শেষে আয়োজকদের এমন সময়োপযোগী ও দায়িত্বশীল উদ্যোগের জন্য ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক ও সচেতনতামূলক আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy