সাতকানিয়ায় দুটি এক্সক্যাভেটর ও তিনটি ডাম্প ট্রাক বিকল করে দিল সেনাবাহিনী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ইটভাটায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় দুটি

2026-01-26T12:09:47+00:00
2026-01-26T12:09:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতকানিয়ায় দুটি এক্সক্যাভেটর ও তিনটি ডাম্প ট্রাক বিকল করে দিল সেনাবাহিনী
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১২:০৯ পিএম   (ভিজিট : ৪৮)
X

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ইটভাটায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় দুটি এক্সক্যাভেটর ও তিনটি ডাম্প ট্রাক ঘটনাস্থলেই বিকল করে দেওয়া হয়।

রবিবার (২৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে অবস্থিত ওয়ান স্টার ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরতী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আবির আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযানটি পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে টপসয়েল কাটার সঙ্গে জড়িতরা ঘটনাস্থলে দুটি এক্সক্যাভেটর ও তিনটি ডাম্প ট্রাক রেখে পালিয়ে যান। পরে সেনাবাহিনীর সদস্যরা সেগুলো বিকল করে দেন। 

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, টপসয়েল কাটার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থলে তাদের রেখে যাওয়া এক্সক্যাভেটর ও ডাম্প ট্রাক বিকল করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy