বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস উৎযাপন

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হয়েছে।''অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে, দেশের সুরক্ষায় কাস্টমস'' এবারের এই

2026-01-26T13:53:49+00:00
2026-01-26T14:08:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস উৎযাপন
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১:৫৩ পিএম  আপডেট: ২৬.০১.২০২৬ ২:০৮ পিএম  (ভিজিট : ৬৯)
X

পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হয়েছে। 

''অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে, দেশের সুরক্ষায় কাস্টমস'' এবারের এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার (২৬ জানুয়ারী) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরে বাংলাবান্ধা এলসি স্টেশনের আয়োজনে উৎসব মুখর পরিবেশে উক্ত দিবস উদযাপিত হয়। 

সকালে দিবসটি উপলক্ষে ভারতের ফুলবাড়ী কাস্টমের কর্মকর্তাদের মাঝে মিষ্টি বিতরণ করেন। এসময় ভারতের ফুলবাড়ি কাস্টমসের সুপারিন্টেন্ডেন্ট রাজ কেসরী, বদরুল হাসান, এবং ভি বিসওয়ালসহ একটি দল বাংলাবান্ধা কাস্টমের কাছ থেকে মিষ্টি গ্রহন করেন । 

পরে কাস্টম কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ীসহ বাংলাবান্ধা কাস্টম সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীগণের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালি কাস্টম হাউস চত্ত্বর থেকে বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাবান্ধা কাস্টমস এর প্রশাসনিক ভবনের হলরুমে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।


রাজস্ব কর্মকর্তা তুষার কান্তি রায় এর সভাপতিত্বে সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা এস এম রায়হান, নাঈম হোসেন, আনিছুর রহমান আনিছ, আরাফাতুজ্জামান, জাহাঙ্গীর আলম, পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ, ১৮ বিজিবির কোম্পানি কমান্ডার ইউনুস আলী, বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এনএসআই উপপরিদর্শক নাহিদ হোসন, বাংলাবান্ধা ইমিগ্রেশনের রানা সরকারসহ বাংলাবান্ধা স্থলবন্দর সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীগণ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy