ধামরাইয়ের পরিত্যক্ত ডোবায় মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত অর্ধগলিত এক যুবককে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ধামরাইয়ে জয়পুরা

2026-01-26T15:46:04+00:00
2026-01-26T15:46:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ের পরিত্যক্ত ডোবায় মিলল যুবকের অর্ধগলিত মরদেহ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৩২)
X

ঢাকার ধামরাইয়ে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত অর্ধগলিত  এক যুবককে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ধামরাইয়ে জয়পুরা এলাকার ছোট কালিয়াকৈর ব্রিজের পাশে পরিত্যক্ত ডোবা থেকে ওই যুবককে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

তবে তাৎক্ষণিক ভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।

পুলিশ জানায়, দুপুরে জয়পুরা এলাকায় ছোট কালিয়াকৈর ব্রিজের নিচে ওই যুবককে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।  পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  ওই যুবককের মরদেহ ৫-৬ দিন আগে ডোবায় ফেলা হয়েছিল। তবে মরদেহ পচে যাওয়ায় তার শরীরে কোনো আঘাতে চিহ্ন রয়েছে কি না তা বুঝা যাচ্ছে না। ওই যুবককে কিভাবে মৃত্যু হয়েছে,  তা ময়না তদন্ত প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে।

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy