খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির জেলা সদরের কলাবাগান এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে পুড়ে নুরুল

2026-01-26T18:04:23+00:00
2026-01-26T18:04:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ৩১)
X

খাগড়াছড়ির জেলা সদরের কলাবাগান এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে পুড়ে নুরুল আলম নামে এক বাড়ি ওয়ালা আহত হয়েছে।  

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা  হচ্ছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ পরিচালক জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত রওয়ানা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি জানান, এ আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট এবং স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নেভাতে এগিয়ে আসেন।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন, খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান, জামায়াতের শহর সভাপতি মো. ইলিয়াসসহ অন্যান্য নেতাকর্মীরা। জামায়াত নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy