ঢাকা–৭ আসন: বিএনপির হামিদুর রহমান হামিদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ঢাকা–৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ।সোমবার

2026-01-26T18:15:10+00:00
2026-01-26T18:15:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা–৭ আসন: বিএনপির হামিদুর রহমান হামিদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ১৭৩)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ঢাকা–৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ। 

সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী ঢাকা–৭ আসনের বিভিন্ন ওয়ার্ডে সামাজিক ও পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।

দিনের শুরুতে তিনি ৩২ নং ওয়ার্ডের বাদামতলী এলাকায় বাদামতলী ফল ব্যবসায়ী সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় হামিদুর রহমান বলেন, “ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ফল ব্যবসায়ীরা ন্যায্য পরিবেশ ও নিরাপদ ব্যবসা নিশ্চিত করতে পারলে সাধারণ মানুষের জীবনযাত্রাও সহজ হবে। ঢাকা–৭ এর ব্যবসায়ীদের সমস্যা সমাধানে আমি সবসময় পাশে থাকতে চাই।”

দুপুরের পর তিনি ৩৭ নং ওয়ার্ডের ইসলামপুরে ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সঙ্গে আরেকটি মতবিনিময় সভা করেন। সেখানে তিনি বলেন, “ইসলামপুর দেশের বস্ত্র ব্যবসার একটি ঐতিহ্যবাহী কেন্দ্র। এই খাতকে টিকিয়ে রাখতে হলে সহজ ঋণ, নিরাপদ বাজারব্যবস্থা এবং হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে ব্যবসায়ীদের যৌক্তিক দাবি সংসদে তুলে ধরবো।”

দিনের শেষ প্রান্তে তিনি ২৭ নং ওয়ার্ডের হোসনি দালান জামে মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয় মুরুব্বিদের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় হামিদুর রহমান বলেন, মুরুব্বিরা সমাজের অভিভাবক। তাঁদের পরামর্শ ও দিকনির্দেশনা নিয়েই একটি শান্তিপূর্ণ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। ঢাকা–৭ কে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে আপনাদের দোয়া ও সহযোগিতা প্রয়োজন।

উক্ত মতবিনিময় সভাগুলোতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy