দেবিদ্বারে দুইটি ইটভাটায় জরিমানা

দেবিদ্বার ও বুড়িচং প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে ছয় লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।মঙ্গলবার (২৭ জানুয়ারি ) সকাল ১১

2026-01-27T19:59:25+00:00
2026-01-27T19:59:25+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
দেবিদ্বারে দুইটি ইটভাটায় জরিমানা
দেবিদ্বার ও বুড়িচং প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৪৬)
X

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে ছয় লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ) সকাল ১১ টায় দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালালনা করা হয়। এ সময় পুলিশের টিম নিয়ে অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রায়হান মোর্শেদ। 

অভিযানে পৌরসভার এইচবিসি ব্রিকস ও একতা ব্রিকস নামক দুটি ব্রিকসকে অনুমতি বিহীন কৃষি জমির মাটি কাটিয়া মাটি দ্বারা ভাটা স্থাপন ও ইট প্রস্তুত করলে ভাটা স্থাপন নিয়ন্ত্রণ, আইন ২০১৩ এর ১৫(১) ধারায় দুটি মামলায় প্রতিটিকে ৩ লক্ষ টাকা করে সর্বমোট ছয় লক্ষ টাকা অর্থদন্ড জরিমানা করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন,‘পরিবেশে কৃষি জমির মাটি কাটিয়া পরিবেশ ও জমির ক্ষতি করে- এমন কোনো অবৈধ কাজ ইটভাটায় করতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy