সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকার সাভারেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ

2026-01-28T10:31:36+00:00
2026-01-28T15:51:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিক্ষার্থীসহ দগ্ধ ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:৩১ এএম  আপডেট: ২৮.০১.২০২৬ ৩:৫১ পিএম  (ভিজিট : ১০৬)
X

ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ইসলামনগরের একটি ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দগ্ধরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি ও আব্দুস সোবহান রায়। আহত অন্য দুজন হলেন হাসিনুর ও রাহাত।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ইসলামনগর এলাকার ওই বাসার দ্বিতীয় তলায় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা চারজনই দগ্ধ হন। গুরুতর আহত সাইফুল ইসলাম রনি ও হাসিনুরকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, শিক্ষার্থী রনির পিঠ, হাত এবং একটি চোখ আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাকসুর জিএস মাজহারুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করে আহতদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এছাড়া জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক জানান, রনির শরীরের বড় একটি অংশ দগ্ধ হওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। 

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের খণ্ডকালীন চিকিৎসক অমিতাভ দাস বলেন, গুরুতর দগ্ধ হয়ে দুজন এখানে চিকিৎসা নিতে এসেছিলেন। এ ছাড়া আরও দুজন দগ্ধ হয়ে সাভারে চিকিৎসা নিতে গেছেন বলে জেনেছেন তিনি। যে দুজন চিকিৎসা নিতে এসেছিলেন, তাদের মধ্যে আহত সাইফুল ইসলামের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে ধারণা করছেন তিনি।

আশুলিয়া থানার ওসি মো. নুরে আলম সিদ্দিক জানান, আহতদের চিকিৎসার বিষয়টি পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এ ঘটনায় অন্য কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy