পাটুরিয়ায় নদী ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের পর প্রবেশদ্বার হিসেবে খ্যাত মানিকগঞ্জের শিবালয়ের আরুয়া ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী পাটুরিয়া ঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার

2026-01-28T15:54:26+00:00
2026-01-28T15:54:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাটুরিয়ায় নদী ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ২৯৯)
X

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের পর প্রবেশদ্বার হিসেবে খ্যাত মানিকগঞ্জের শিবালয়ের আরুয়া ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী পাটুরিয়া ঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার আরুয়া ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে পাটুরিয়া ঘাট এলাকার আরসিএল মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অসময়ে পাটুরিয়া ঘাট থেকে নয়াকন্দি পর্যন্ত ভয়াল পদ্মা নদীর তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানালেও এখনো পর্যন্ত কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেনি কর্তৃপক্ষ।

জানা গেছে, খরস্রোতা পদ্মা নদীর আরুয়ায় অসময়ে ভাঙ্গন শুরু হয়েছে। এতে পাটুরিয়া ঘাট, বড়রিয়া, তিন ফসলের মাঠ, বড়-বড় গাছপালা, বসতি বাড়িঘর ও নয়াকান্দি এলাকার বাড়িঘর রাস্তাঘাটসহ মসজিদ চরম হুমকির মুখে পড়েছে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। সামনে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এসব এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। তাই অতি দ্রুত বেড়িবাঁধ নির্মাণের জোড় দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় জনতা।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী  মো. তোজাম্মেল হক তোজা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোবারক হোসেন খান পান্নু, বিএনপি নেতা কবির হোসেন, তাপস খান, আলমগীর হোসেন, ষষ্ঠী চন্দ্র হালদার, মো. মনির হোসেন, নুরুল ইসলাম, নিহাজ উদ্দিন, আব্দুল সাত্তার ও মো. হযরত আলী প্রমুখ। এছাড়া, নদী ভাঙ্গনে সর্বস্ব হারানো চার শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, অতিদ্রুত ঘাট এলাকাসহ পাটুরিয়া থেকে নয়াকান্দি পর্যন্ত ভাঙ্গনরোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের করতে হবে। আগামী বর্ষা মৌসুমের আগে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াসহ বেড়িবাধ নির্মাণ না করলে এসব এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাবে।

খবর পেয়ে, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার, শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন, ওসি (তদন্ত) মানবেন্দ্র বলো, বিআইডব্লিউটিএ'র আরিচা শাখার উপ-সহকারী প্রকৌশলী মুসা মিয়া, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মবিনুর রহমানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে আসেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়দের আশ্বস্ত করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy