উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।আজ বুধবার

2026-01-28T18:17:58+00:00
2026-01-28T18:17:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ১১৫)
X

উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরো দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন রাকিবুল হাসান।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy