রাউজানে গভীর নলকূপের গর্তে ৩ বছরের শিশু!

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

এবার চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে গেছে মিসবাহ নামে তিন বছর বয়সী এক শিশু।আজ বুধবার (২৮

2026-01-28T19:23:29+00:00
2026-01-28T19:23:29+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রাউজানে গভীর নলকূপের গর্তে ৩ বছরের শিশু!
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম   (ভিজিট : ৭৩)
X

এবার চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে গেছে মিসবাহ নামে তিন বছর বয়সী এক শিশু। 

আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি অসাবধানতাবশত খোলা নলকূপের গর্তে পড়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছেন।

রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, বিকেল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। গর্তটি কতটা গভীর, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করে।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা টর্চলাইট ব্যবহার করে গর্তের ভেতরে শিশুটির অবস্থান দেখার চেষ্টা করছেন। কেউ কেউ গর্তের ভেতরে একটি গাছ ঢুকিয়ে শিশুটিকে তা ধরে রাখার নির্দেশ দিচ্ছেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় পর্যন্ত এ প্রতিবেদন লেখা সময় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ নামে এক শিশু। পরে ফায়ার সার্ভিস টানা ৩২ ঘণ্টা অভিযান চালিয়ে সাজিদকে উদ্ধার করার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy