সৈয়দপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সাজ্জাদের কবরে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনীসহ দিনব্যাপী নানা

2026-08-06T14:04:21+00:00
2026-08-06T14:04:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:০৪ পিএম   (ভিজিট : ২৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সাজ্জাদের কবরে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনীসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। 

এসব কর্মসূচীর মধ্যে আরো ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা,চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। পাশাপাশি হাসপাতাল, এতিমখানা ও সরকারি শিশু পুনর্বাসন কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন।

সৈয়দপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ জুলাই) সকালে শহরের হাতিখানা কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ সাজ্জাদ হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণ ও সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচীর শুরু হয়। 
এরপর সৈয়দপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ-সভাপতি অ্যাডভোকেট এসএম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জামায়াতে ইসলামী সৈয়দপুর শাখার ভারপ্রাপ্ত আমির ও আল্ ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন, জামায়াতে ইসলামি সৈয়দপুর পৌর শাখার আমির শরফুদ্দিন খান, উপজেলা প্রকৌশলী এমএম আলী রেজা রাজু, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা প্রমূখ। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

এদিকে দিবসটি উপলক্ষে স্থানীয় বিএনপি’, জামায়াতে ইসলামী রাজনৈতিক দল, জুলাই যোদ্ধারা পৃথকভাবে দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচী পালন করে। (ছবি আছে)
     






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy