তারেক রহমানকে বিজয়ী করতে গুলশানে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের প্রচারণা

স্টাফ রিপোর্টার

রাজধানী

ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে বিজয়ী করার লক্ষ্যে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ–এর নির্বাচনী টিম গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর

2026-01-28T20:22:07+00:00
2026-01-28T20:22:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারেক রহমানকে বিজয়ী করতে গুলশানে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের প্রচারণা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ২৫৬)
X

ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে বিজয়ী করার লক্ষ্যে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ–এর নির্বাচনী টিম গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর ও বাঁশতলা এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে।

প্রচার-প্রচারণাকালে নির্বাচনী টিমের সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, লিফলেট বিতরণ করেন এবং গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। এ সময় এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নেতাকর্মীরা জানান, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, মানবিক ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতেই এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। তারা বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত।

এলাকাবাসীর অনেকেই প্রচারণায় অংশ নিয়ে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

গনতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ এর সভাপতি এবং টিমের সমন্বয়ক মো: জহিরুল ইসলাম কলিম এর নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রমিজ উদ্দিন রুমি, মো: মোস্তফা, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, রাজু আহম্মেদ শাহ, সৈয়দ মোহাম্মদ বেলাল হোসেন, মোস্তফা কামাল, এনামুল হক খান, আশরাফুল কবির বাচ্চু, আলমগীর হোসেন লিটন, সিউলি আক্তার, মেহেদী হাসান মাহমুদুল হাসান, শিরিন আক্তার, এস কে সঞ্জয়, মোস্তাফিজুর রহমান সাগর, আলী আজগর শাওন, মো: মাহাবুব আলম, মো: আলাউদ্দিন, কমর উদ্দিন, নাসরিন চৌধুরী, রোজিনা বেগমসহ অন্যান্য নেতৃবিন্দ।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy