রাজধানীতে মুদি ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

বুলেটিন ডেস্ক

রাজধানী

রাজধানীর পল্লবীতে ছিনতাইকারীর গুলিতে মোহাম্মাদ হোসেন দীপু (৪৬) নামে এক মুদি ব্যবসায়ী আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে

2026-01-29T10:37:07+00:00
2026-01-29T10:37:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে মুদি ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১০:৩৭ এএম   (ভিজিট : ১৩৪)
X

রাজধানীর পল্লবীতে ছিনতাইকারীর গুলিতে মোহাম্মাদ হোসেন দীপু (৪৬) নামে এক মুদি ব্যবসায়ী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পল্লবীর সেকশন-১২ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত দীপুকে সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহত ব্যবসায়ীর স্ত্রী আফরোজা জানান, তারা পল্লবীর সেকশন-১২, ব্লক-ই, রোড নম্বর-৫, বাড়ি নম্বর-১ এ বসবাস করেন। তাদের বাড়ির নিচেই দীপুর মুদি দোকান রয়েছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে দোকান খুলতে বাসার নিচে নামার সঙ্গে সঙ্গে মোটরসাইকেলযোগে আসা মুখোশধারী তিনজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। কিছু বোঝার আগেই তারা দীপুর বাম পায়ের হাঁটুর ওপরে গুলি করে এবং তার কাছে থাকা নগদ ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে প্রথমে দীপুকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কারা এ হামলার সঙ্গে জড়িত, সে বিষয়ে তারা এখনো কিছু জানতে পারেননি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বৃহস্পতিবার সকালে বাম পায়ের হাঁটুর ওপর গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি পল্লবী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।




  বিষয়:   রাজধানী  মুদি ব্যবসায়ী  টাকা ছিনতাই 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy