ধামরাইয়ে হাঁস চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির ঘটনার বিচার করায় তিনজনকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে মুক্তিবুর রহমান

2026-01-29T15:37:53+00:00
2026-01-29T15:37:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে হাঁস চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ৬৭)
X

ঢাকার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির ঘটনার বিচার করায় তিনজনকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে মুক্তিবুর রহমান মুক্তি নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কায়কোবাদের মা আকলিমা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান।

হাঁস চুরি ও বিচার এবং মারধরের এ ঘটনা ঘটেছে উপজেলার ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর পশ্চিম পাড়া এলাকায়। আহতরা হলেন- আল আমিন(৩০), সোহরাব (৩৫) ও কায়কোবাদ (২৮)। 

আসামীরা হলেন- মুক্তি (৫৫), মোয়াজ্জেম (৩৫), সালাউদ্দিন (৪০), পাচু মিয়া(২২), শফিকুল (২৫), জাহানারা বেগম (২৮), আদম(২০) ও আবু বকর(২৫)। 

মামলা ও পরিবার সুত্রে জানা যায়, ধামরাই ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তিবুর রহমান মুক্তির ছেলে পাচু মিয়া ভুক্তভোগী আকলিমা আক্তারের বাড়ি থেকে হাস চুরি করে বিক্রি করে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন মুক্তি মেম্বারের ছেলে পাচু মিয়ার বিচার করে ১০ হাজার টাকা জরিমানা করেন। 

ভুক্তভোগীরা জানায় পাচু মিয়ার বিরুদ্ধে এলাকায় চুরিসহ নানা ধরনের অপরাধের সাথে জড়িত। বাবা ইউপি সদস্য থাকায় অনেকেই তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। 

এ বিষয়ে ভুক্তভোগী আকলিমা আক্তার বলেন, পূর্ব শত্রুতার কারণে সব সময় মুক্তিবুর মেম্বার আমাদের উপর নির্যাতন করে যাচ্ছেন। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে আমার বাড়িতে অস্ত্র নিয়ে মুক্তিবুর মেম্বার বাড়ির গেট কুপিয়েছে। বিষয়টি আকলিমা আক্তার তার ভাই আল আমিন, দেবর সোহরাব ও ছেলে কায়কোবাদ কে জানালে তারা বাড়ির দিকে আসতে থাকে। মুক্তিবুর রহমানের সন্ত্রাসী বাহিনী বাড়ির পাশে রাস্তায় অবরোধ করে আল আমিন, সোহরাব ও কায়কোবাদ কে। নির্জন রাস্তায় তাদের কে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ডাকচিৎকারে আশে পাশের লোকজন ছুটে এলে মুক্তিবুর মেম্বারের সন্ত্রাসী বাহিনী চলে যায়।

এ ঘটনায় আকলিমা আক্তারের ছেলে কায়কোবাদ, ভাই আল আমিন  ও দেবর সোহরাব কে ইসলামপুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তিনজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।  তাদের অবস্থা আশঙ্কা জনক।

এ বিষয়ে মুক্তিবুর মেম্বারকে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। 

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, এঘটনায় উভয় পক্ষ আহত হয়েছেন। উভয় পক্ষই মামলা করেছেন। আইনগত প্রক্রিয়া চলমান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy