শরীরে ইট বাঁধা অবস্থায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লা নাঙ্গলকোটে গলায় ও পিঠে ইট বাঁধা অবস্থায় পুকুর থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা চালক আব্দুল রহিম জাহাঙ্গীরের (৩৮)

2026-01-29T19:41:25+00:00
2026-01-29T19:41:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শরীরে ইট বাঁধা অবস্থায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ১৩৯)
X

কুমিল্লা নাঙ্গলকোটে গলায় ও পিঠে ইট বাঁধা অবস্থায় পুকুর থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা চালক আব্দুল রহিম জাহাঙ্গীরের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। 

বৃহষ্পতিবার সকালে উপজেলার দৌলখাড় ইউনিয়নের দৌঁলখাঁড় পুর্বপাড়া কালার মার পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
  
নিহত জাহাঙ্গীর এর ছোট ভাই মাহফুজ আলম বলেন, গত রোববার সকালে প্রতিদিনের মত আমার ভাই তার ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে নাঙ্গলকোট সোনালী ব্যাংকের সামনে আমার ভাইয়ের সাথে আমার শেষ দেখা হয়। 

রাতে আমি বাড়ি গেলে আমার ভাইয়ের স্ত্রী রাশেদা আক্তার জানান, আমার ভাই বাড়িতে ফিরেনি। পরে ২৬ জানুয়ারি আমার ভাবি বাদি হয়ে থানায় নিখোঁজের জিডি করেন। তিনদিন ধরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহষ্পতিবার সকালে আমার বোনের শ্বশুর আনা মিয়া মুঠোফোনে ফোন করে জানায়, দৌলখাঁড় পূর্ব পাড়া কালারমার পুকুরে একটি লাশ ভাসতে দেখেন। পরে আমি লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি। এসময় তার মাথায় এবং মুখে আঘাতের চিহৃ দেখা যাায়। এছাড়া তার গলায় এবং পিঠে ৭টি ইট বাঁধা অবস্থায় পুকুরে লাশ ভাসতে দেখা যায়। 

ধারণা করা হচ্ছে, ২৫ জানুয়ারী রাতে অজ্ঞাত দৃষ্কৃতিকারীরা যাত্রীবেশে আমার ভাই আব্দুর রহিম জাহাঙ্গীরের নতুন ব্যাটারীচালিত অটো রিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে দৌঁলখাঁড় এলাকায় নিয়ে যায়। পরে দৃষ্কৃতিকারীরা তাকে হত্যা করে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। একপর্যায়ে তারা তার গলায় এবং পিঠে ইট বেঁধে পুকুরে ফেলে দেয়। যাতে করে লাশ ভেসে উঠতে না পারে।

নাঙ্গলকোট থানার পরিদর্শক মোহাম্মদ জালাল বলেন, ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy