নড়াইলে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার, নড়াইল

সারাবাংলা

নড়াইলে ৩ দিন ব্যাপী শাহাবাদ মাজিদীয়া মহিলা মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ সম্পন্ন

2026-01-29T19:57:48+00:00
2026-01-29T19:57:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
স্টাফ রিপোর্টার, নড়াইল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৬০)
X

নড়াইলে ৩ দিন ব্যাপী শাহাবাদ মাজিদীয়া মহিলা মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকালে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদ নড়াইলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান। 

এ সময় অনান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন পুলিশ লাইন স্কুলের প্রধান শিক্ষক মোঃজাকির হোসেন বিশ্বাস,প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কামরুজ্জামান, জাহিদ হোসেন ও সাংবাদিক আল আমিন। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সুপার কে এম হাসমত উল্লাহ।  

প্রধান অতিথির বক্তব্যে আছাদুজ্জামান বলেন, সুস্থ দেহে সুস্থ মন। তাই শুধু পড়াশোনা নয়, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। আজকের এই উৎসবমুখর পরিবেশ আমাদের শিক্ষার অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি চাই তোমরা সবাই আনন্দের সাথে সব পুরস্কার গ্রহণ করবে। হার-জিত বড় নয়, অংশগ্রহণ এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে খেলাধুলা ও সাংস্কৃতিক বিকাশ সাধন করা ও প্রকৃত আনন্দ উপভোগ করাই মূল লক্ষ্য হওয়া উচিৎ। 

তিনি জেলা পরিষদ থেকে মাদ্রাসার বিভিন্ন উন্নয়নের কাজে সহযোগীতা আশ্বাস প্রদান করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy