প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:২৩ পিএম (ভিজিট : ৬৫)

X
নেত্রকোণার কেন্দুয়ায় সরিষা ও ভুট্টার সমন্বিত চাষে ইতোমধ্যে সফলতার মুখ দেখেছেন কৃষক আনোয়ার হোসেন (ওয়াদুদ) । তিনি চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের বাসিন্দা । তাঁর পিতার নাম হাফিজ উদ্দিন, মায়ের নাম রোকেয়া বেগম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এক খরচে সরিষা ও ভুট্টার ব্যতিক্রমি উৎপাদনে কৃষক আনোয়ার হোসেন (ওয়াদুদ) সাফল্য অর্জন করায় কৃষক জালাল উদ্দিন (৩৭) ও আব্দুল মজিদ (৪৭)সহ এলাকার অন্যান্য সাধারণ কৃষকেরাও এই সমন্বিত চাষে উৎসাহী ওঠছেন।
সম্পূর্ণ নিজস্ব চিন্তায় তাঁর ৫০ শতাংশ জমিতে এই উৎপাদনে মনোযোগী হোন তিনি । ইতোমধ্যে সরিষার ফলনে লাভের মুখ দেখেন এবং আগামী ৪৫ দিন পর ভুট্টার আশানুরূপ ফলনও ঘরে তুলবেন বলে প্রত্যাশা কৃষক আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন বলেন, এর আগেও আমি মুলো ও করলা এক সাথে ফলিয়ে লাভবান হয়েছি । নিজের ইচ্ছাতেই স্বল্প খরচে আমি এই উৎপাদন করেছি ৷ কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতা ফেলে আরো ভালো হতো ।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা মুঠোফোনে বলেন, চমৎকার উদ্যোগ।আমরা মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে এসব কৃষকদের ট্রেনিংয়ে আওতায় এনে উৎপাদন কাজে আরো উৎসাহিত করব। তাঁর বিষয়টি আমার জানা ছিলো না ৷ আমি অবশ্যই দেখতে যাবো ।