ফেসবুকে মানহানিকর পোস্ট: নওগাঁর সাংবাদিকের জিডি

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর সিনিয়র সাংবাদিক রুহুল আমিনকে জড়িয়ে ফেসবুকে মানহানিকর ভিডিও পোস্টের অভিযোগে নওগাঁ সদর থানায় জিডি করা হয়েছে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

2026-01-31T18:00:50+00:00
2026-01-31T18:00:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফেসবুকে সাংবাদিককে নিয়ে মানহানিকর পোস্ট, সদর থানায় জিডি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ৫৮৬)
নওগাঁ সদর মডেল থানা
X

নওগাঁ সদর মডেল থানা


নওগাঁ সদর মডেল থানায় নওগাঁর সিনিয়র সাংবাদিক রুহুল আমিনকে জড়িয়ে ফেসবুকে মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-২৪১৯) করেছেন।
অভিযোগকারী রুহুল আমিন (৩৫) জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন, যায়যায়দিন ও বিজনেস টাইমস পত্রিকার সাংবাদিক হিসেবে নওগাঁ জেলায় কর্মরত আছেন। 

জিডিতে বলা হয়, গত ২৪ জানুয়ারি রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে দেখতে পান অনঁষ কধষধস অুধফ নামে একটি ফেসবুক আইডি থেকে তাকে উদ্দেশ্য করে সুপার এডিট ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টটিতে লেখা ছিল-‘সাংবাদিক রুহল আমিনের হিরোইন সেবন, কি করে সে সাংবাদিক হয়’-যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। যদিও থানায় লিখিত অভিযোগ দায়েরের পর আবুল কালাম আজাদ কৌশলে সেই ভিডিও ডিলিট করেন। অভিযুক্ত ব্যক্তি নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গোয়ালী গ্রামের বাসিন্দা। 

ভুক্তভোগী সাংবাদিক দাবি করেন, তিনি ১৯ জানুয়ারি বাংলাদেশ বুলেটিনের অনলাইনে ‘অবৈধ ইট ভাটা ও অবৈধ কোল্ড স্টোর’ শিরোনামে একটি নিউজ প্রকাশ করেন। এরই জেরে শিল্পপতি আবুল কালাম আজাদ ওই সুপার এডিট করা ছবি ব্যবহার করে একটি ভিডিও প্রকাশ করেন। 

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি নিয়ামুল হক বলেন, দ্রæত তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





  বিষয়:   নওগাঁ সংবাদ  সাংবাদিক রুহুল আমিন  ফেসবুক মানহানি  জিডি  সাইবার অপরাধ  নওগাঁ সদর থানা  অপপ্রচার অভিযোগ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy