প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০১ এএম (ভিজিট : ৭৪)

X
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাঘাবাড়িুচাটমোহর মিনি বিশ্বরোডে দিয়ারপাড়া-মন্ডতোষ রেলক্রসিং দক্ষিণ পার্শ্বে বুদ্বিপ্রতিবন্দ্বি ষাটার্ধ এক বৃদ্ধার লাশ পুলিশ উদ্বার করেছে।
শনিবার (৩১জানুয়ারী) বিকাল ৫টার দিকে এলাকা বাসীর সংবাদে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনা স্থল থেকে বৃদ্ধার লাশ উদ্বার করে থানা হেফাজতে নেয়। নিহত বৃদ্ধার সুরুট হালে দেহে তল্লাশি করে প্রাপ্ত এন আইডি কার্ডে তার পরিচয় পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার শরিফাবাদ গ্রামের খগেন্দ্রনাথ সিংহের স্ত্রী পার্ববর্তী রানী সিংহ(৬৪)।
পুলিশের ধারণা, গত শুক্রবার(৩০জানুয়ারী) রাতের কোন একসময়ে নিহত বুদ্ধিপ্রতিবন্ধী পার্ববর্তী রানী সিংহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে সড়কের পার্শ্বে পড়ে ছিলো। জঙ্গলের মধ্যে লাশের গন্ধ পেয়ে শেয়াল-কুকুর-পাখির উপস্থিতি দেখে এলাকাবাসী ভাঙ্গুড়া থানা পুলিশ কে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।
ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক ও তদন্ত কারী সুব্রত সাহা জানান, নিহত পার্বতী রানী সিংহ একজন বুদ্ধিপ্রতিবন্ধী নারী। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলায় দায়ের হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।