মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় অবৈধভাবে জমির মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। এ

2026-02-01T20:23:07+00:00
2026-02-01T20:23:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ পিএম   (ভিজিট : ৬৪)
X

নওগাঁর মান্দায় অবৈধভাবে জমির মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি এক্সক্যাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলার গোবিন্দপুর এলাকায় অবৈধভাবে জমির মাটি কর্তনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সাতবাড়িয়া গ্রামে অবৈধ মাটি কর্তনের প্রমাণ পাওয়া গেলেও ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আইনানুগ ব্যবস্থা হিসেবে একটি এক্সক্যাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে।
মাহবুবুজ্জামান সেতু





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy