তালতলীতে গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার তালতলী উপজেলায় নৌবাহিনীর অভিযানে গাজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে

2026-02-02T10:34:32+00:00
2026-02-02T10:34:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তালতলীতে গাজাসহ মাদক ব্যবসায়ী আটক
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৪ এএম   (ভিজিট : ৬৭)
X

বরগুনার তালতলী উপজেলায় নৌবাহিনীর অভিযানে গাজাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টা দিকে উপজেলার বাজারের মাছবাজার এলাকায় নৌবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে আটক করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট শাকিল মাহমুদের নেতৃত্বে নৌবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মোঃ রফিক (৪৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাসায় অভিযান পরিচালনা করেন। এসময় রফিককে আটক করা হয় ও দেহ তল্লাশি করে তার কাছ থেকে আনুমানিক ১০০ গ্রাম গাজা, মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সূত্রটি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মোঃ রফিক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তালতলী বাজার এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত মাদক বিক্রি করে আসছিল। 

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল। আদালতের মাধ্যমে আটককৃত মোঃ রফিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৫০০ টাকা জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। উদ্ধারকৃত গাজা ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান শেষে আটককৃত ব্যক্তিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল বলেন, নৌবাহিনী অভিযান পরিচালনা করেন ও  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy