ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কের দক্ষিণাঞ্চলে রোববার (১ ফেব্রুয়ারি) পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।আনতালিয়া শহরের কাছে মহাসড়ক থেকে

2026-02-02T11:13:37+00:00
2026-02-02T11:18:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬ জন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৩ এএম  আপডেট: ০২.০২.২০২৬ ১১:১৮ এএম  (ভিজিট : ১১৫)
X

তুরস্কের দক্ষিণাঞ্চলে রোববার (১ ফেব্রুয়ারি) পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। 

আনতালিয়া শহরের কাছে মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে ৯ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আনতালিয়ার প্রাদেশিক গভর্নর হুলুসি সাহিন। 

সংবাদ সংস্থা ডিএইচএ জানায়, আনতালিয়া থেকে ইস্পার্তা যাওয়ার পথে মহাসড়কের বুরদুর এলাকায় পৃথক দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

প্রাদেশিক গভর্নর জানান, পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আনতালিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে ৩৪ জন যাত্রী বহনকারী বাসটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। তবে এতে কোনো বিদেশি নাগরিক ছিল কি না, তা তিনি উল্লেখ করেননি। 

তিনি আরও বলেন, এটি এমন একটি মোড়, যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো উচিত নয়। তবুও মনে হচ্ছে বাসটি সেখানে বেপরোয়া গতিতে চলছিল। বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল ছিল বলেও জানান তিনি।

আনতালিয়া ঘিরে উপকূলীয় অঞ্চলটি একটি জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র, যেখানে প্রতি বছর বহু বিদেশি পর্যটক ভ্রমণ করেন।




  বিষয়:   সড়ক দুর্ঘটনা  নিহত  তুরস্ক 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy