কালিয়ার অরুনিমায় পরিবেশ ও পরিযায়ী পাখি বিষয়ক পর্যটন সেমিনার অনুষ্ঠিত

কালিয়া( নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

পরিবেশ সংরক্ষণ, পরিযায়ী পাখি ও প্রকৃতিনির্ভর পর্যটনের উন্নয়ন এবং সহাবস্থানের কৌশল নিয়ে নড়াইলের কালিয়ায় একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত

2026-02-02T13:56:23+00:00
2026-02-02T13:56:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিয়ার অরুনিমায় পরিবেশ ও পরিযায়ী পাখি বিষয়ক পর্যটন সেমিনার অনুষ্ঠিত
কালিয়া( নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৬ পিএম   (ভিজিট : ৭৯)
X

পরিবেশ সংরক্ষণ, পরিযায়ী পাখি ও প্রকৃতিনির্ভর পর্যটনের উন্নয়ন এবং সহাবস্থানের কৌশল নিয়ে নড়াইলের কালিয়ায় একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  (১ ফেব্রুয়ারি) রাতে নড়াইলের নড়াগাতী থানার  পানিপাড়ায় অবস্থিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে “পরিবেশ, পরিযায়ী পাখি ও প্রকৃতি কেন্দ্রিক পর্যটন: সহাবস্থানের কৌশল” শীর্ষক এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। তিনি বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ট্রিয়াব)-এর ফাউন্ডার প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ। তিনি বলেন, দায়িত্বশীল পর্যটন কার্যক্রমের মাধ্যমে প্রকৃতি ও পর্যটনের মধ্যে সমন্বয় গড়ে তোলা জরুরি।

সেমিনারটি সঞ্চালনা করেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ তিনি বলেন, প্রকৃতিনির্ভর পর্যটনকে টেকসই করতে সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক( প্রশাসন) তাহারিন তৌহিদা, নড়াইল ও কালিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা পরিযায়ী পাখির আবাসস্থল সংরক্ষণ, জলাভূমি রক্ষা, পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো গড়ে তোলা এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ ও টেকসই পর্যটন বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy