জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁদপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিন গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন, প্রস্তুতি পর্যালোচনা এবং সমন্বয় জোরদারের

2026-02-02T15:04:12+00:00
2026-02-02T15:04:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁদপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৪ পিএম   (ভিজিট : ৬২)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিন গণভোট  উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন, প্রস্তুতি পর্যালোচনা এবং সমন্বয় জোরদারের লক্ষে চাঁদপুরে সেনা ক্যাম্প পরিদর্শন ও সামরিক-বেসামরিক কর্মকর্তাদেরসঙ্গে মতবিনিময়  করেছেন কুমিল্লা সেনানিবাসের কমান্ডিং অফিসার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

সোমবার দুপুরে চাঁদপুরে পৌঁছালে কমান্ডার ৪৪ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান তাকে স্বাগত জানান এবং দায়িত্বপূর্ণ এলাকা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

পরিদর্শনকালে জিওসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোতায়েনকৃত বিভিন্ন বাহিনীর কমান্ডারদের সঙ্গে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি ও দায়িত্ব পালনের বিষয় নিয়ে মতবিনিময় করেন। 

একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

এ সময় তিনি চাঁদপুর জেলার অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।

দিনের শুরুতে তিনি সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসান, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোস্টগার্ড স্টেশন কমান্ডার, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

পরে তিনি চাঁদপুরে সেনা ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে ৩৩ পদাতিক ডিভিশনের অধীন চাঁদপুর জেলায় কর্মরত সকল পদবির সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আন্তঃবাহিনী ও অসামরিক প্রশাসনের সব স্তরে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেন জিওসি। একই সঙ্গে নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রাখতে অসামরিক প্রশাসনের প্রতি সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

দেশ ও জাতির প্রয়োজনে দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও নিরলসভাবে দায়িত্ব পালন করে আসায় চাঁদপুর জেলায় মোতায়েনকৃত সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সম্মানিত জিওসি এবং এই ধারাবাহিকতা বজায় রাখার নির্দেশনা দেন।

চাঁদপুর জেলা পরিদর্শনকালে জিওসির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন,  এবং ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসানসহ ৩৩ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy