প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৪ পিএম (ভিজিট : ২৭৬)

X
নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সরব রয়েছে প্রশাসন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সরব রয়েছে প্রশাসন।
১ ফেব্রুয়ারি (রবিবার) বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭টা ৩০মিনিট পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান তিনি আচরণবিধি প্রতিপালনের টহল কার্যক্রম পরিচালনা করেন।তিনি দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলার বিভিন্ন ইউনিয়নে গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর ঘাটাইল সেনা ক্যাম্পের সদস্যগণ ও বিজিপি সমন্বয়ে যৌথ বাহিনী নজরদারি করেন।
এ সময় উপজেলার লোকেরপাড়া, আনেহলা, দিঘলকান্দি, দিগড় ও রসুলপুর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভোটার ও সংশ্লিষ্টদের সাথে কথা বলার পাশাপাশি নির্বাচনি আচরণ বিধিমালা যথাযথভাবে মেনে চলা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর। আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিতে এবং নির্বাচন পূর্ব সময়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ ধরনের যৌথ বাহিনীর টহল কার্যক্রম অব্যাহত থাকবে।