রামগঞ্জে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক ও পথসভা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোর্ট ইউনিয়নে বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী ধানের শীষ প্রতীকের

2026-02-02T15:50:11+00:00
2026-02-02T15:50:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রামগঞ্জে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক ও পথসভা
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫০ পিএম   (ভিজিট : ১৫৫)
X

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোর্ট ইউনিয়নে বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক, পথসভা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রহিম মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বিএসসির সঞ্চালনায় নাগমুদ কাঁচু মার্কেট, মধ্যপাড়া, শাকতলা, শাহারপাড়া, টিওরি, লক্ষীধরপাড়া, দেহলা ও দেবনগর গ্রামে একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সাহাদাত হোসেন সেলিম। তিনি মাদক নির্মূল, শালিস বাণিজ্য ও চাঁদাবাজি বন্ধ, মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি ভাতা কার্ড প্রকৃত উপকারভোগীদের মাঝে সুষমভাবে বণ্টনের অঙ্গীকার করেন। এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভিপি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু এবং আবুল বাসার সজু।

এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy