সাতক্ষীরার তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম (ভিজিট : ২৬৮)

X
জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তালা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ ও সবল জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়।
পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।
এর আগে একটি র্যালি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।