কক্সবাজার-২ আসনের মানুষ এমপি দিলে মন্ত্রী করা হবে: ডা. শফিকুর রহমান

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়

2026-02-02T16:15:46+00:00
2026-02-02T16:15:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজার-২ আসনের মানুষ এমপি দিলে মন্ত্রী করা হবে: ডা. শফিকুর রহমান
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ৮৯)
X

কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।


সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় দলের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।


জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, দেশকে সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত করতে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী রাজনীতির মাঠে রয়েছে। আমরা ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের কল্যাণের রাজনীতি করতে চাই।


জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, মহেশখালী ও কুতুবদিয়ার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই তাঁর নির্বাচনী অঙ্গীকার।


এছাড়া সভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


জনসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy