প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১০ পিএম (ভিজিট : ৫৩)

X
নাটোর জেলা বিএনপির জ্যেষ্ঠ আহবায়ক ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আব্দুল আজিজ মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের সাথে মতবিনিময় সভা করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ বলেন,‘বিএনপি মুক্তিযোদ্ধার দল, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছিলেন। তার হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ দলের নেতৃত্বে,কর্মী,সমর্থনে রয়েছে সর্বাধিক মুক্তিযোদ্ধা। তারা ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা সর্বাধীক মুল্যায়িত হবেন। আর মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী পরাজিত শক্তি ক্ষমতায় আসার সুযোগ পেলে মহান স্বাধীনতা হুমকিতে পরবে। তাই মুক্তিযুদ্ধের রনাঙ্গনের মতো আরেকবার ব্যালট যুদ্ধে বিএনপিকে জয়ী করতে মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের প্রতি আহবান জানান তিনি।’
বীর মুক্তিযোদ্ধা রবিউল করিম বিএনপিকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল উল্লেখ করে বলেন, এবারের নির্বাচনে অংশ নেয়া একটি দল দেশের স্বাধীনতা বিবোধী। তারা এ দেশ চায়নি। যারা এদেশ চায়নি তারা এদেশের রাষ্ট্র ক্ষমতা কিভাবে আশা করে? তিনি বিএনপিকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের আহবান জানান।
গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক নজরুল ইসলাম দুদু সভাপতিত্ব করেন। এসময় উপজেলা বিএনপির আহবায়ক ওমর আলী শেখ,আসাদুল ইসলাম,মোহাম্মাদ আলী উপস্থিত ছিলেন। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য,শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানরা অংশ নেন।