জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে ধানের শীষে ভোট দিন: আবুল কালাম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সারাবাংলা

বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো.আবুল কালাম বলেছেন, ধানের শীষ বাংলাদেশের মানুষের

2026-02-02T17:15:05+00:00
2026-02-02T17:19:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে ধানের শীষে ভোট দিন: আবুল কালাম
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৫:১৯ পিএম  (ভিজিট : ৮৮)
X

বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো.আবুল কালাম বলেছেন, ধানের শীষ বাংলাদেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ হয়েছে। এই উন্নয়নের ধারা বাধাগ্রস্থ করতে একটি দল এখন ষড়যন্ত্রে নেমেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ওই দলের মুখোশ খুলে দিতে হবে। 
 
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ছোট নারায়নপুর গ্রামে বিএনপি আয়োজিত একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এছাড়াও তিনি একই দিনে লাকসাম-মনোহরগঞ্জের বিভিন্ন স্থানে আরও কয়েকটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। 
বক্তব্যে আবুল কালাম আরও বলেন, ধানের শীষ নিয়ে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকারীরা অতীতেও ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহর রহমতে ধানের শীষের বিজয় হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সব ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষের বিজয় হবে। বাংলাদেশে এখন আরেকটি দল জনগণের কাছে ভোট খুঁজছে ‘১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তাদের কি ভূমিকা ছিল জনগণ জানে।  মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধে নামে, তখন তারা পাকিস্তানী হানাদার বাহিনীর পক্ষ নিয়েছিল। তারা যদি ভোট খুঁজতে আসে তখন তাদের প্রশ্ন করবেন ৭১ সালে তোমাদের আচরণ কি ছিল।

বিএনপি জনগণের কাছে পরীক্ষীত ও প্রমানিত।  এই দল শহীদ জিয়াউর রহমানের দলম বেগম খালেদা জিয়ার দল, এই মার্কা আমাদেরকে জিয়াউর রহমান দিয়েছে। তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি। 

জনসভায় আরও বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশুসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy