ইতালির নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন: ডিজিটাল পদ্ধতিতে দ্রুত সেবা

অনলাইন ডেস্ক

প্রবাস

ইতালির নাগরিকত্ব আইনে বড় সংস্কার এনেছে সরকার। ডিজিটাল পদ্ধতিতে দ্রুত ফাইল নিষ্পত্তি, এআইভিত্তিক যাচাই ও বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্য বাড়তি সুবিধা মিলবে।

2026-02-02T19:05:14+00:00
2026-02-02T19:38:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দীর্ঘ অপেক্ষার অবসান নাগরিকত্ব আইন নিয়ে সুখবর দিলো ইতালি
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৫ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৭:৩৮ পিএম  (ভিজিট : ৯৩)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

বহুল প্রতীক্ষিত ও আলোচিত নাগরিকত্ব আইনে ব্যাপক পরিবর্তন আনবে ইতালি সরকার। নতুন বছরে এ সংক্রান্ত সুবিধা পাবেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা। 

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি মাসে ২০২৬ সালের বাজেটে এ আইন এনেছে। এ আইনে ডিজিটাল সুবিধা পাবেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা।



নাগরিকত্ব এ আইন পরিবর্তনের ফলে আমলাতান্ত্রিক অনেক জটিলতা কমে যাওয়ার সম্ভাবনা দেখছেন ইতালি প্রবাসীরা। জানা গেছে, ডিজিটাল ট্রান্সফরমেশনের কাজ শুরু করার পর চলতি বছরের মাঝামাঝি এর পূর্ণাঙ্গ সুবিধা পেতে পারেন অভিবাসীরা। সরকার ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগ নিয়েছে।

দ্রুত ফাইল নিষ্পত্তি : আগে নাগরিকত্বের ফাইলগুলো এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরে আসতে কয়েক বছর লেগে যেত। এখন সব তথ্য এনপিআরের মাধ্যমে ডিজিটাল সিস্টেমে থাকায় আবেদন করার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন শুরু হয়ে যাবে।

১০ দীর্ঘ বছরের অপেক্ষার সঠিক মূল্যায়ন : যারা ইতালিতে টানা ১০ বছর বৈধভাবে বসবাস করে নাগরিকত্বের আবেদন করছেন, তাদের জট কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ডাটা যাচাই করা হবে। এতে অযথা ফাইল পড়ে থাকার সম্ভাবনা কমে যাবে।


বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্য বড় সুযোগ : ২০২৬ সালের নতুন বাজেট আইন অনুযায়ী, বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা ১ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা হয়েছে। এছাড়াও ১ জানুয়ারি ২০২৬ থেকে এ ধরনের অনেক ঘোষণায় ২৫০ ইউরো ফি মওকুফ করা হয়েছে।

এদিকে, এ আইন পুরোপুরি কার্যকর হতে ইতালি সরকারের ইতালিয়া ডিজিটাল ২০২৬ প্রকল্পের আওতায় আগামী জুন মাসের মধ্যে সিস্টেমটি পুরোপুরি সক্রিয় হওয়ার কথা রয়েছে। যার ফলে আবেদনকারীরা তাদের স্মার্টফোনের মাধ্যমে স্পিড/সিআইই (SPID/CIE) ব্যবহার করে আবেদনের প্রতিটি ধাপ লাইভ দেখতে পারবেন। এর আগেও পাসপোর্ট আবেদনকারীরা দেখতে পারতেন।

স্থানীয় অভিবাসীরা বলছেন, যারা নতুন করে ইতালিতে আসবেন বা সিজনাল ভিসায় নিয়ম মেনে স্থায়ী হওয়ার পরিকল্পনা রয়েছে তাদের জন্য এটি একটি বড় সুযোগ। ইতালি সরকার এখন দক্ষ ও বৈধ অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব দিয়ে ইতালির মূলধারায় যুক্ত করতে চায়।




  বিষয়:   ইতালির নাগরিকত্ব আইন  ইতালি নাগরিকত্ব সংস্কার  ইতালি অভিবাসন সংবাদ  ডিজিটাল নাগরিকত্ব আবেদন  ইতালি ভিসা ও নাগরিকত্ব  বাংলাদেশি প্রবাসী ইতালি  ইতালি সরকারের নতুন আইন  ইউরোপ অভিবাসন খবর  ইতালি ২০২৬ ডিজিটাল প্রকল্প  নাগরিকত্ব আবেদন প্রক্রিয়া  প্রবাসীদের খবর 



Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy