মনোহরগঞ্জে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা ১১ দলীয় জামায়াত জোট নেতা মনোহরগঞ্জ শাখার এনসিপির যুগ্ম সমন্বয়ক লুৎফুর রহমান মামুন উপর হামলার

2026-02-02T20:35:32+00:00
2026-02-02T20:35:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরগঞ্জে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ৬৮)
X

কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা ১১ দলীয় জামায়াত জোট নেতা মনোহরগঞ্জ শাখার এনসিপির যুগ্ম সমন্বয়ক লুৎফুর রহমান মামুন উপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বাদ আসর মনোহরগঞ্জ বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ গেইট  এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এ সময় বক্তব্য রাখেন জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ব্যারিস্টার মাজারুল ইসলাম, উপজেলা জামাতের সাবেক আমির হাফেজ  শাহ আলম, উপজেলা জামাতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি ফয়েজ উল্লাহ, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ নোমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ উল্লাহ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, মৈইশাতুয়া জামাত ইসলামের আমির মাওলানা মহিউদ্দিন, খিলা ইউনিয়ন জামাত ইসলামের সেক্রেটারি মাসুদুর রহমান, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ মীর হোসেন প্রমুখ। 

এছাড়া এনসিপি নেতা মামুনের ওপর হামলার খবর পেয়ে সোমবার সকালে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে আসেন কুমিল্লাপ-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী ড. মো: সরোয়ার সিদ্দিকী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy